বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে কীসের ভয়, জিজ্ঞাসা আইভীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৪, ১৫:৩২আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ২২:১৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনকের ম্যুরালে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

নেতাকর্মীদের উদ্দেশে মেয়র ও আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে তোমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছো। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে কীসের ভয়!’ পরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্থান ত্যাগ করেন।

এ সময় তার সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান মনিরসহ দলের ৮-১০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ সরকারের পতনের পর দফায় দফায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, লুটপাটসহ অগ্নিসংযোগ করা হয়। এ সময় কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়। এতে ম্যুরালের অনেক স্থানে ছবির আকৃতি নষ্ট হয়ে যায়। আজ সেই ভাঙাচোরা ম্যুরালে স্বল্প পরিসরে শ্রদ্ধা জানানো হয়।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ