শেখ হাসিনার নামে নারায়ণগঞ্জে আরেকটি মামলা, আছেন কাদের-শামীমরাও

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৪, ১৩:২০আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৩:৩৫

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিলন মিয়া নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানসহ ৬২ জনকে আসামি করা হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) দিবাগত রাতে নিহতের স্ত্রী মোসাম্মাৎ শাহনাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

নিহত মিলন মিয়া সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন ও সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মাছের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকী থানার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটকা গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। তবে এখন পর্যন্ত কাউকে এই মামলায় গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

মামলার আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে হুকুমের আসামি করা হয়েছে। এ ছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমীর ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াসহ ৬২ জনের নাম উল্লেখ করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে শিমরাইল পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলছিল। তখন শিমরাইল মোড় দিয়ে মাছের আড়তে যাচ্ছিলেন মাছ ব্যবসায়ী মিলন মিয়া। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন একত্রিত হয়ে সমবেত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। এতে মিলন মিয়া বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কনক হাসপাতালে নিয়ে যাওয়া যায়। পরে তার অবস্থার অবনতি হলে সাইনবোর্ড এ অবস্থিত প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই রাত সাড়ে বারোটার দিকে মারা যান মিলন।

এর আগে, গত শনিবার (১৭ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা আবুল হাসান স্বজন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ৪৮ জনকে মামলার আসামি করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি