তাৎক্ষণিক চাকরির দাবিতে বিক্ষোভ, মহাসড়কে যানজট

সাভার প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৪, ১৮:১৯আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৮:১৯

ঢাকার সাভারের আশুলিয়া ডিইপিজেডের পোশাক কারখানায় চাকরির দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন চাকরিপ্রত্যাশীরা। সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে মূল ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন।

জানা গেছে, গতকালের মতো সোমবার সকাল থেকে ডিইপিজেডের মূল ফটকের সামনে চাকরিপ্রত্যাশীরা জড়ো হতে থাকেন। পরে তারা চাকরির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

এদিকে খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে বুঝিয়ে কিছু সময়ের জন্য সরিয়ে দিলেও তারা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। 

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সুব্রত কুমার সাহা বলেন, আজকেও সকাল থেকে ডিইপিজেডের মূল ফটকের সামনে জড়ো হয়ে চাকরির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে বুঝিয়ে নিয়ম অনুযায়ী চাকরির জন্য কারখানায় আবেদন করতে বললেও তারা সেটা মানছে না। চাকরির বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। তবে বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান