নিজের দুর্নীতি ও অপকর্মের দায় স্বীকার করে পদত্যাগ করলেন স্বাস্থ্য কর্মকর্তা

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০২৪, ২০:৩৮ আপডেট : ২০ আগস্ট ২০২৪, ২০:৩৮

শিক্ষার্থীদের তোপের মুখে মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী নিজের দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অপকর্মের দায় স্বীকার করে স্বেচ্ছায় পদত্যাগ করে কর্মস্থল থেকে বিদায় নিয়েছেন। মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মকছেদুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে তিনি পদত্যাগ করেন।

একইসঙ্গে অনিয়মের সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার হাসপাতালটির সিনিয়র নার্স রুনা আক্তার ও প্রধান সহকারী আশরাফুজ্জামান ফরিদ পদত্যাগ করেছেন বলে জানান সিভিল সার্জন ডা. মো. মকছেদুল মোমিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী এই হাসপাতালে ২০২৩ সালে যোগদানের পর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার নামে লাখ লাখ আত্মসাৎ, ছদ্মনামে হাসপাতালের ঠিকাদারি কাজসহ নারী কেলেঙ্কারির মতো নানান অপকর্মে জড়ান। এর পরিপ্রেক্ষিতে একদল কলেজ ছাত্র মঙ্গলবার দুপুরে হাসপাতালে যান। তোপের মুখে কর্মকালের মধ্যে নানান অনিয়ম করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎসহ নিজের নানান অপকর্মের দায় স্বীকার করেন। পরে অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি সামাল দিতে দুপুরেই জেলা সিভিল সার্জন ডা. মকছেদুল মোমিন শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যান।

সিভিল সার্জনের সামনেই নিজের দুর্নীতি ও অপকর্মের দায় স্বীকার করে তার কাছে একটি পদত্যাগপত্র দেন। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত ফজলে বারীকে ভুয়া ভুয়া বলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ছাত্রদের সামনেই সরকারি গাড়িতে করে কর্মস্থল থেকে বিদায় নেন।

এ সময় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী নাহিদুর রহমান, একই কলেজের শিক্ষার্থী মীর তালহা ওমর ফারুক ও মেহেদী হাসান হৃদয় উপস্থিত ছিলেন। এ ছাড়া উলাইল ইউনিয়ন পরিষদের সদস্য ফয়সাল হোসেনও ছিলেন।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মকছেদুল মোমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী নিজেই তার অপকর্মে দায় স্বীকার করে তিনি আর এই স্টেশনে থাকবেন মর্মে অঙ্গীকারনামা দিয়ে চলে গেছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন।

/এফআর/
সম্পর্কিত
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে বহিষ্কার সেই যুবদল নেতা
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
সর্বশেষ খবর
জাপানে প্রধানমন্ত্রীকে আনতে যাওয়া বিমানের উড়োজাহাজে ত্রুটি, চলছে মেরামত
জাপানে প্রধানমন্ত্রীকে আনতে যাওয়া বিমানের উড়োজাহাজে ত্রুটি, চলছে মেরামত
ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে দিন শেষ করেছে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে দিন শেষ করেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪১ হাজারের বেশি কর্মীর তথ্য ফাঁস
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪১ হাজারের বেশি কর্মীর তথ্য ফাঁস
এলপিজির দাম বাড়ানোর সুপারিশ, আগামী সপ্তাহে ঘোষণা!  
এলপিজির দাম বাড়ানোর সুপারিশ, আগামী সপ্তাহে ঘোষণা!  
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন