একমাসের মধ্যে ঘুষের টাকা ফেরত দেবেন, স্ট্যাম্পে স্বাক্ষর

রাজবাড়ী প্রতিনিধি
২০ আগস্ট ২০২৪, ২২:৩৬আপডেট : ২০ আগস্ট ২০২৪, ২২:৩৬

রাজবাড়ীর গোয়ালন্দে ঘুষের টাকা ফেরত পেতে গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদেরকে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত

গোয়ালন্দের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিদ্যালয়ে এই অবস্থান নেন।

এ সময় প্রধান শিক্ষকের রুমে তারা অবস্থান করে ঘুষের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেন। প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদের এক মাসের সময় চেয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করেন।

জানা যায়, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ার জমেলা খাতুন নামে এক মহিলা তার মেয়ে শিরীনকে ফকির আব্দুল কাদেরের প্রতিষ্ঠিত এফ কে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ দেওয়ার কথা বলে প্রায় পাঁচ বছর আগে সাত লাখ ৪০ হাজার টাকা নেন। পরে তাকে চাকরি দিতে ব্যর্থ হওয়ায় টাকা দিতে বিভিন্ন টালবাহানা করেন। এর মাঝে পরিবারটি টাকার জন্য চাপ দিলে এক পর্যায়ে একটি চেক প্রদান করলেও সেটা ব্যাংকে ডিজঅর্ডার হয়।

এরপর ভুক্তভোগী পরিবারটি গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বললে তারা পরিবারটির পাশে দাঁড়ান। এমতাবস্থায় মঙ্গলবার ফকির আব্দুল কাদের স্কুলে এলে তাকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে টাকার বিষয়ে মীমাংসা করেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, তার ঘুষ নেওয়ার বিষয়টি আমার জানা নেই। ঘুষ নিয়ে চাকরি দেওয়া দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অভিযোগ করে এবং তদন্তে সেটা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে বিগত দিনেও অনেক স্কুলের বিষয়ে অনেক অভিযোগ আছে, অবশ্য সেগুলো সমাধান করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের