ফরিদপুরের সাবেক মেয়র-চেয়ারম্যান ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ফ‌রিদপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০২৪, ২২:৩৬আপডেট : ২০ আগস্ট ২০২৪, ২২:৩৬

ফরিদপুরে সদ্য অপসা‌রিত পৌর মেয়র অমিতাভ বোস ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামচুল আলম চৌধুরীসহ ছয় জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসিম আহমেদের আদালতে মামলাটি করা হয়। বিচারক কোতোয়ালি থানাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

মামলার বা‌দী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বলেন, ‌‘আমার কাছ থেকে চাঁদাবাজি করায় এই মামলা করেছি।’

বা‌দীপক্ষের আইনজীবী শাহ আবু জাফর বলেন, ‘আদালত আগামী ৭২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।’

তি‌নি আরও ব‌লেন, ‘সদ্য অপসারণ হওয়া মেয়র অমিতাভ বোস ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী ২০২০ সা‌লে বরকত ও রু‌বে‌ল দুই ভাই‌য়ের বিরু‌দ্ধে দা‌য়ের করা আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি। তবু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তারা।’

প্রসঙ্গত, অ‌মিতাভ বোস ফ‌রিদপুর জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সামচুল আলম চৌধুরী কোতোয়ালি থানা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম