চাঁদা না পেয়ে ইটভাটায় ভাঙচুর ও নগদ টাকা লুট

নরসিংদী প্রতিনিধি
২২ আগস্ট ২০২৪, ১০:৫৬আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১০:৫৬

নরসিংদীর পলাশে চাঁদা দাবি করে না পেয়ে একটি ইটভাটায় হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ আগস্ট) বিকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামে অবস্থিত আর কে ব্রিকস নামক ওই ইটভাটায় ২০ থেকে ২৫ জনের একদল দুর্বৃত্ত হামলা করে।

এ সময় দুর্বৃত্তরা ভাটায় থাকা নগদ ৩ লাখ টাকা লুট করাসহ ব্যাপক তাণ্ডব চালায়। ইটভাটায় থাকা কম্পিউটার ও সিসি ক্যামেরাও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় বুধবার রাতে পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করে ইটভাটা কর্তৃপক্ষ।

ইটভাটার ম্যানেজার ইলিয়াস মিয়া অভিযোগ করে বলেন, ‘গত তিন দিন আগে গজারিয়া ইউনিয়নের পারুলিয়া গ্রামের বাবু, রুবেল ও রহিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ইটভাটায় এসে প্রায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে ভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। চাঁদা না পেয়ে সেদিন তারা ফিরে যায়। দাবিকৃত চাঁদা না দেওয়ায় বুধবার বিকালে পুনরায় তাদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ইটভাটায় এসে হামলা করে ব্যাপক ভাঙচুরসহ ভাটায় থাকা নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ইটভাটার কর্মকর্তাদের বের করে দিয়ে ম্যানেজারের রুমে তালা দিয়ে রাখে দুর্বৃত্তরা।’ তাদের দাবিকৃত চাঁদার পুরো টাকা না পেলে ফের হামলা করবে বলেও হুমকি দিয়ে যায় বলে অভিযোগ করেন এই ভুক্তভোগী।

ইটভাটার মালিক মো. রনি বলেন, ‘এরকম হলে আমাদের ব্যাবসা করা অসম্ভব। এই কাজ সকল ব্যবসায়ীর জন্য হুমকি। আমি এর বিচার চাই।’

এ ঘটনায় অভিযুক্তদের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, ‘ইটভাটায় হামলা-ভাঙচুর ও টাকা লুটের ঘটনাটি শুনেছি। ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নরসিংদীতে অবস্থান করা সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন রকিব বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম