গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিখোঁজদের সন্ধানে স্বজনরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৪, ২১:০৫আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৬:৫১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এদিকে এখনও অপেক্ষা করছেন নিখোঁজদের সন্ধানে আসা স্বজনরা। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নির্বাপণ হয়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) ও লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে আগুন ছড়ানোর সম্ভবনা নেই। তবে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আরও সময় লাগবে। ভেতরে অনেক দাহ্য পদার্থ আছে।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ১৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আগুন নির্বাপণ সম্পন্ন হওয়া পর্যন্ত আমাদের উদ্ধারকাজ চলবে। আর ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। তা ছাড়া এই এই ভবনের আশপাশে কেমিক্যাল ও বিস্ফোরকজাতীয় পদার্থ থাকতে পারে।’

এর আগে, রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রূপসীতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটিতে লুটপাট শুরু করে দুর্বৃত্তরা। রাতে আগুন লাগার সময়ও লুট করতে গিয়ে অনেকে ভেতরে আটকা পড়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাদের উদ্ধার করে।

এদিকে নিখোঁজ স্বজনদের তথ্য ও ছবি নিয়ে অনেক লোকজন কারখানার সামনে জড়ো হয়েছেন। ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য সেই নিখোঁজদের তালিকা করেছে।

ছেলে সজীবের খোঁজে কান্নাজড়িত কণ্ঠে কুলসুম বেগম বলেন, ‘আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। সে গতকাল এখানে এসেছিল।’ এভাবে আরও অনেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিখোঁজ স্বজনদের তালিকায় নাম লেখাচ্ছেন।

সকালে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) ও লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘রাতে গাজী টায়ার কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমরা কাজ শুরু করি। কারখানার কাঁচামাল রাবার প্লাস্টিক হওয়ায় আগুন পুরো ফ্যাক্টরির চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। এখান থেকে ১৪ জনকে উদ্ধার করতে পেরেছি। তাদের প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা কেউ এই কারখানার শ্রমিক বা কর্মচারী নন। এরা খুব সম্ভবত এখানকার মালামাল সরিয়ে নেওয়ার জন্য এসেছিলেন। আমরা এখনও নিখোঁজের সংবাদ পাইনি। তবে এই আগুন নাশকতা কি না, তা তদন্ত করে বলতে হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম