আগুনে পুড়ে জরাজীর্ণ গাজী টায়ারের কারখানা, শুরু হয়নি উদ্ধার অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৪, ১৪:০৬আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৪:০৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে ৷ তবে ভবনটি নাজুক অবস্থায় থাকায় ‘টেকনিক্যাল এক্সপার্টের নিরীক্ষণ’ ছাড়া ভেতরে যাওয়া সম্ভব হচ্ছে না বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

বুধবার (২৮ আগস্ট ) দুপুরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (জোন-২) উপসহকারী পরিচালক আব্দুল মন্নান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ভবনটি খুব নাজুক অবস্থায় রয়েছে। টেকনিক্যাল এক্সপার্টের নিরীক্ষণ ছাড়া ভেতরে যাওয়া সম্ভব না। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভবনটির জরাজীর্ণ অবস্থা। কিছুক্ষণ পর পর ভবনের পলেস্তারা খসে পড়ছে। ভবনের আশপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বাংলা ট্রিবিউন কে বলেন, ভবনে অনেক হিট আছে। ফলে এই বিষয়ে মিটিং হবে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টায় রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ার কারখানায় আগুন লাগে। দীর্ঘ ২১ ঘণ্টা পর সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার ভোর ৫ টায় আগুন নেভানোর কথা জানালেও বিকাল থেকে ফের ভবনটিতে আগুন জ্বলে ওঠে। সন্ধ্যার পর রাতে আগুনের তীব্রতা বাড়ে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী