আরএফএলের কারখানার আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেলো একজনের

নরসিংদী প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৪, ০২:৩৪ আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৩:২৩

নরসিংদীর পলাশের ডাঙায় আরএফএল-এর কারখানায় আগুন  আগুন লাগার তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে আগুন লাগে এবং রাত পৌনে ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে। এরইমধ্যে আগুনে পুড়ে মারা গেছেন আজহারুল ইসলাম (৩২) নামে এক শ্রমিক।

নিহত আজহারুল সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার জয়নগর বাজার এলাকার মৃত আনোয়ার আলীর সন্তান। তিনি তিন বছরের বেশি সময় ধরে এখানে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকালে কারখানার প্লাস্টিক তৈরির কারখানার ওয়ানটাইম প্লেট তৈরির ভবনে আগুন লাগে। খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং মাধবদী ফায়ার স্টেশনের দুটিসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সেই সঙ্গে কাজে যোগ দেয় কারখানার নিজস্ব দমকল বাহিনী। প্রায় তিন ঘণ্টা পর রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে পুড়ে যায় ভেতরের কাঁচামাল ও তৈরি করা পণ্য। একই সময় আজহারুল ইসলাম নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করে কারখানা কর্তৃপক্ষ।

প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডাঙ্গা ইউনিটের নির্বাহী পরিচালক ফজলে রাব্বি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে আজহারুল ইসলাম নামে এক অপারেটর মারা গেছেন। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

পলাশ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা সাদেকুল বারি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না। আগুন তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে কী ঘটেছে তা তদন্তের পর বলা যাবে। 

/এফআর/
সম্পর্কিত
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, অল্পের জন্য রক্ষা ঘরবাড়িসহ পুরো এলাকা
আদাবরে ফিজিওথেরাপি কলেজের রান্নাঘরের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি