সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রীসহ ১২৯ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৩

টাঙ্গাইলে সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ১২৯ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলাটি করেছেন ঢাকার ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী মো. মনির হোসেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পশুপতি বিশ্বাস এজাহারটি নাগরপুর থানাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের নুরু মল্লিকের ছেলে। এর আগে সোমবার দুপুরে মামলার আবেদন করা হয়। 

মামলায় সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর ভাই মজিবল হক পান্নাকে ২ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, গত ১৮ জুলাই নাগরপুর কলেজ গেট এলাকায় বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও তার ভাই মজিবল হক পান্নার নির্দেশে আসামিরা আগ্নেয়াস্ত্র, দা-কুড়াল ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আসামিরা ফাঁকা গুলি ছুড়ে এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বাদীসহ অন্তত ১০ জন আন্দোলনকারী আহত হন।

বাদীপক্ষের আইনজীবী এম. এ. মালেক আদনান বলেন, ‘দণ্ডবিধির কয়েকটি ধারায় দ্রুত বিচার আইনে মামলাটি করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাদির জবানবন্দি গ্রহণ করেন। পরে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী