গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, এএসপিসহ ৫ পুলিশ আহত

গাজীপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৪

গাজীপুরে চাকরি পুনর্বহালের দাবিতে বেশ কয়েকটি স্থানে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছেন। শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রমিকদের ইটপাটকেলে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশরাফ হোসেনসহ পাঁচ পুলিশ আহত হয়েছেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে শ্রমিকরা গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস, ছয়দানা, হাজির পুকুর, মালেকের বাড়ি, সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানায় চাকরি করলেও তুচ্ছ কারণে কর্তৃপক্ষ তাদের চাকরিচ্যুত করে। চাকরি না পেয়ে তারা বেকার জীবনযাপন করছেন। তাই চাকরির দাবিতে এই বিক্ষোভ করে যাচ্ছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। নারী শ্রমিকদের পাশাপাশি সমঅধিকারের ভিত্তিতে পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা দেন শ্রমিকরা।

খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড ও মালেকের বাড়ি এলাকা থেকে শ্রমিকরা সরে গেলেও বেলা ১১টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকেও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন বলেন, সকাল থেকেই গাজীপুরের বেশ কয়েকটি স্থানে বিভিন্ন পোশাক কারখানার চাকরিচ্যুত শ্রমিকরা চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচলে বাধা দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে, তৃতীয় দিনের মতো আন্দোলন করছে টঙ্গীর স্টেশন রোড এলাকার বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটিডের শ্রমিকরা। তারা সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকায় প্রায় ৭০০ শ্রমিক ৮ দফা দাবিতে উৎপাদন কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেন।

শ্রমিকদের দাবিগুলো হলো, বাটা (১০৯৫) ইউনিয়ন ভুক্ত সব শ্রমিকের ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা বেসিক নির্ধারণ করে সব সুবিধা দিতে হবে। পূর্বের মতো সপ্তাহে ৪৮ ঘণ্টা ডিউটি করলে তিন ঘণ্টা ওভারটাইম এবং ডিনার ভাতা প্রদান করতে হবে, ম্যানেজমেন্ট কর্মকর্তাদের মতো শ্রমিকদেরকেও প্রতি বছর ২০ শতাংশ বেতন বৃদ্ধি করতে হবে, ম্যানেজমেন্টের সঙ্গে শ্রমিকদের বেতন বৃদ্ধির হার বৈষম্য করা যাবে না, সব শ্রমিকের পরিবারের চিকিৎসা সেবা প্রদান করিতে হবে, প্রতি বছর ঈদ বোনাস মাসিক মোট বেতনের সমপরিমাণ প্রদান করতে হবে, শ্রমিক/কর্মচারী মৃত্যুবরণ এবং স্বেচ্ছায় অবসরে গেলে তার বিপরীতে পুনরায় রিপ্লেসমেন্ট চালু করতে হবে।

দাবি আদায়ের জন্য যেসব শ্রমিক ভাইবোন আন্দোলনের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে কারখানা কর্তৃপক্ষ হয়রানি, চাকরিচ্যুতি ও পুলিশ দিয়ে হয়রানি করা যাবে না। ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাবে হুমকি-ধমকি ও দমন নিপীড়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার ও পাওনা থেকে বঞ্চিত করা যাবে না, গোল্ডেন হ্যান্ড শেকের নামে ২২৬ জন শ্রমিককে অন্যায়ভাবে জোরপূর্বক চাকুরিচ্যুত করার ক্ষেত্রে সরাসরি সম্পৃক্ত থাকায় মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক (ম্যানেজার) এনামুর রহমান এবং সহকারী ব্যবস্থাপক (অ্যাসিন্ট্যান্ট ম্যানেজার) সালাহউদ্দিনকে পদত্যাগ করতে হবে।

গাজীপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক আল মামুন জানান, সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হলেও মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা চলছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে