সাবেক ট্রাফিক ইন্সপেক্টর ও তার স্ত্রীর ৪ কোটি টাকার সম্পদ জব্দ

ফরিদপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২২

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভিন কুমকুমের ব্যাংক হিসাব স্থগিত ও স্থাবর সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ফরিদপুরের জেলা দায়রা জজ আদালত ও সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ এই সম্পত্তি ক্রোকের (জব্দ) নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের ফরিদপুর উপসহকারী পরিচালক মো. ইমরান আকন।

দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম জানান, তাদের (তুহিন লস্কর ও জামিলা পারভিন) বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় তাদের ব্যাংক হিসাব স্থগিত ও সম্পত্তি জব্দ করতে চলতি বছরের ৪ সেপ্টেম্বর নির্দেশ দেন আদালত। তুহিন লস্করের নামে একটি ও তার স্ত্রী জামিলা পারভিনের নামে দুটি ব্যাংক হিসাবে মোট ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ২৯১ টাকা রয়েছে। এ ছাড়া স্ত্রীর নামে ফরিদপুর, খুলনা ও গোপালগঞ্জে ২ কোটি ৮১ লাখ টাকার জমি ও ৫ তলা ভবনসহ বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা।

তুহিন লস্করের স্ত্রীর আয়ের কোনও উৎস না থাকলেও ভুয়া ব্যবসা দেখিয়ে এই সম্পদ অর্জন করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান