কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৭

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে লুকিমুদ্দি ওরফে লোকমানকে (৫৪) বাসন থানাধীন কড্ডা থেকে গ্রেফতার করা হয়। 

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার লুকিমুদ্দি ওরফে লোকমান টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম বলেন, গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে কারাবন্দিরা কারারক্ষীদের জিম্মি করেন। দুপুরে শতাব্দি কারাবন্দি ভবনের লকআপ গেট ভাঙচুর করে পালিয়ে যান লোকমান। এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান বাদী হয়ে জিএমপির কোনাবাড়ী থানায় একটি মামলা করেন। র‌্যাব-১ বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে বাসন থানার কড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম