একই পরিবারের ৩ জন

গাজীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৫ যাত্রী নিহত

গাজীপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০

গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবর ইউনিয়নের আখরাশাল গ্রামের আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০), তার ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর শিশুছেলে আমান উল্লাহ (৫) গাজীপুর সিটি করপোরেশন নোয়াগাঁও (অষ্টগণ কলোনি) এলাকার সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরা জেলা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের মগরব আলীর ছেলে নাজমুল (৩৫)।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, ‘শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের মূলগাঁও এলাকায় দাঁড়িয়ে থাকা প্রাণ আরএফএল-এর কাভার্ডভ্যানে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। রাতেই ঘটনাস্থল থেকে বৃদ্ধ নারীসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা গুরুতর আহত শিশু আমান উল্লাহকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অটোরিকশার চালককে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) শহিদুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।‌ এ ছাড়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা অটোরিকশার চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ‘অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে তিন জন পুরুষ, একজন নারী ও এক শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
মহাসড়কেই উল্টে গেলো বাস
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল