আশুলিয়া শিল্পাঞ্চলে কেটেছে অস্থিরতা, কাজে ফিরেছেন শ্রমিকরা

সাভার প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৯

আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) ৩৬টি কারখানা বন্ধ থাকলেও আজ তা কমে ১৮টিতে নেমে এসেছে। এছাড়া সকালে কাজে যোগ দিয়ে ৪-৫টি কারখানায় অসন্তোষ দেখা দিলেও পরে শ্রমিকরা কাজে ফিরেছেন।

কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ জানায়, অল্প সংখ্যক কারখানা ব্যতীত অধিকাংশ পোশাক কারখানা আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কারখানাগুলোতে কাজ শুরু করেছেন।

শুক্রবার ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলের স্থানীয় নেতা ও কারখানা মালিকদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে শনিবার সব কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনও কয়েকটি কারখানা বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব কারখানা কর্তৃপক্ষ অবস্থা পর্যবেক্ষণ করছে। দু-একদিনের মধ্যে এসব কারখানাও খুলে দেওয়া হবে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মো. সারোয়ার আলম বলেন, ‘আজ এই অঞ্চলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় ১৮টি বন্ধ এবং দুটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। এর বাইরে শিল্পাঞ্চলের সব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে শিল্পাঞ্চলের পরিস্থিতি। এ ছাড়াও শিল্পাঞ্চলের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অব্যাহত রয়েছে যৌথ বাহিনীর টহল।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের