কাশিমপুর কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৩

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. কামাল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে শ্রীপুর থানার টেংরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের ধনু মোড়লের ছেলে। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ৬ আগস্ট সরকার পতনের উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা কারাবন্দিরা দাঙ্গা-হাঙ্গামা শুরু করে। দায়িত্বরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে এবং কারাবন্দিরা ভবন থেকে বের হয়ে ভাঙচুর, দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। এ পরিস্থিতিতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. কামাল হোসেনসহ অন্য কয়েদিরা কারাগার থেকে পালিয়ে যায়। পালানোর সময় কামাল হোসেন ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়। ঘটনার পরই জেলার মো. লুৎফর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। র‌্যাব-১ এর একটি দল বিষয়টি নিয়ে ছায়াতদন্ত শুরু করে। সবশেষ সোমবার বিকালে র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে শ্রীপুর থানাধীন টেংরা বাজার এলাকায় অভিযান চালায়। বিকাল সাড়ে ৪টার দিকে পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

/এএম/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের