কাপাসিয়া সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী ও প্রবাসী নিহত

গাজীপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৪

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থী ও প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কাপাসিয়া-মনোহরদী সড়কের উপজেলার শালদৈ মোল্লাবাড়ি এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর গ্রামের শরিফ হোসেনের ছেলে সৌদি প্রবাসী ইমরান হোসেন (২৩) ও একই গ্রামের প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে কলেজ শিক্ষার্থী জহিরুল ইসলাম (২৫)। জহিরুল উপজেলার খিরাটি কারিগরি কলেজের শিক্ষার্থী।

কাপাসিয়া থানার এসআই রাশেদ মিয়া জানান, ওই দুই যুবক মোটরসাইকেলে কাপাসিয়া থেকে বাড়ি ফিরছিলেন। কাপাসিয়া-মনোহরদী সড়কের সালদৈ মোল্লাবাড়ী এলাকায় পৌঁছলে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ দুই যুবক সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে একজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপরজনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। কোনও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে দুই জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে স্থানীয় আড়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডালিয়া আক্তার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি