বকেয়া বেতন দাবি

আবারও কর্মবিরতিতে টঙ্গীর তিন কারখানার শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৭

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে আবারও সিজন্স ড্রেসেস লিমিটেড পোশাক কারখানাসহ আরও দুই পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। টঙ্গী পশ্চিম থানার খাঁ পাড়া এলাকার ওই কারখানার প্রায় ১৫০০ শ্রমিক জুলাই মাসের অবশিষ্ট (অর্ধেক) বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে কারখানা অভ্যন্তরে কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় কারখানায় প্রবেশ করে তারা কর্মবিরতি শুরু করেন।

শ্রমিকরা বলেন, ‘গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মালিকপক্ষ জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করেছে। বাকি অর্ধেক বেতন পরিশোধ করেনি। বলেছে বকেয়া বেতন পরে পরিশোধ করা হবে। এটা আমরা মানতে পারবো না। বকেয়া বেতন পরিশোধ করে আমাদের কাজে নিতে হবে।’

জানা যায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের ওই মাসের অর্ধেক বেতন দেয়।

গাজীপুর শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী অঞ্চল) মোশাররফ হোসেন জানান, সিজন্স ড্রেসেস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের আগামী রবিবার (২২ সেপ্টেম্বর) বকেয়া অর্ধেক বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। ঘোষণার দিন তারা মেনে নিলেও বকেয়া অর্ধেক বেতনের জন্য আজ আবার তারা কারখানার ভেতরে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করছেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে গাজীপুর টঙ্গী পশ্চিম থানার সাতাইশ রোড, উত্তর আউচপাড়া এলাকার এস আর পি সোয়েটার লিমিটেডের প্রায় দুই শতাধিক শ্রমিক আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করছেন। সকাল ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকায় শিশির নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড কারখানার ১২৫০ জন শ্রমিক আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান করছেন। ঘটনাস্থলে শিল্পপুলিশ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করা হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী