জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম হত্যা: সাবেক ছাত্রলীগ নেতা আটক

সাভার প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লাকে (৩৫) পিটিয়ে হত্যার ঘটনায় ধামরাই সরকারি কলেজের সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে ধামরাই পৌর এলাকার মোকামটোলা মহল্লার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ওই ছাত্রলীগ নেতার নাম হাবিবুর রহমান হাবিব। তিনি ধামরাই পৌর এলাকার মোকামটোলা মহল্লার মো. লাবু খানের ছেলে এবং ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক।

তিনি বলেন, ‘জাবিতে গণপিটুনিতে শামীম মোল্লা হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাবিবকে আটক করা হয়েছে। ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।’ বর্তমানে তিনি আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ‍্য, গত বুধবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট-সংলগ্ন এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে আটক ও মারধর করে শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের সহায়তায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয়। সেখানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষার্থীরা তাকে আরেক দফা গণপিটুনি দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ‍্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম মোল্লা।

এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার-১ (নিরাপত্তা) সুদীপ্ত শাহিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী