দেশের সমস্ত মানুষের প্রত্যাশা, সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‌একটি দেশকে উন্নত ও সমৃদ্ধিশালী করতে নির্বাচিত সরকারের কোনও বিকল্প নেই। জনগণের উন্নয়ন জনগণের নির্বাচিত সরকার দ্বারাই সম্ভব। কারণ জনগণের সরকার হলে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে। যেহেতু জনগণের সরকারের অধিকার প্রতিষ্ঠিত হয় ভোটের মাধ্যমে, তাই যেদিন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, সেদিনই মানুষ তার পূর্ণ স্বাধীনতা ফিরে পাবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরনো স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে কিশোরগঞ্জের নিহত ১৭ ও আহত ১৬ জনের পরিবারকে সহযোগিতা প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।

তারেক রহমান বলেন, ‘আজকে আমরা মুক্ত পরিবেশে, ভয়হীন পরিবেশে কথা বলতে পারছি। এই পরিবেশের জন্য ১৭ বছর অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। গত জুলাই-আগস্ট মাসে হাজারো নিহত ও অনেক মানুষ আহত হয়েছেন। গত ১৭ বছরে শুধু বিএনপির ৬০ লাখ নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে মারা গেছেন। এত মানুষের আত্মত্যাগের কারণ একটাই, তারা তাদের রাজনৈতিক অধিকার ফিরে পেতে চান। দেশের জন্য ১৯৭১ সালে যেভাবে মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছিলেন, ঠিক এভাবেই ২৪-এর আন্দোলনে অনেকেই জীবন উৎসর্গ করেছেন। তবে মনে রাখতে হবে, স্বৈরাচারের পতন হলেও তার দোসররা এখনও রয়ে গেছে। তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত। তাই বর্তমান সরকার কাজ করতে গিয়ে এমন কিছু যেন না করে, যাতে স্বৈরাচাররা মাথাচাড়া দিতে পারে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘আজকে বাংলাদেশের সমস্ত মানুষ প্রত্যাশা করছেন, তাদের প্রিয় দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবে। সে জন্য ১৭ বছর ধরে আমরাও সংগ্রাম করেছি। তাই বিএনপির নেতাকর্মীদের বলবো, স্বৈরাচারের পতন হয়েছে বলেই সব বিপদ কেটে যায়নি। আমাদের সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। শুধু রাজনৈতিক মুক্তি পেলেই হবে না, বাংলাদেশের মানুষদের অর্থনৈতিক মুক্তিও পেতে হবে। তা না হলে মানুষের সফলতা আসবে না।’

কিশোরগঞ্জ জেলার উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তারেক রহমান বলেন, ‘কিশোরগঞ্জ অন্যতম সম্ভাবনাময় জেলা। সেখান থেকে দেশের মোট ধান উৎপাদনের ১৬ শতাংশ আসে। যদি সঠিক পরিকল্পনা ও কৃষকদের সহযোগিতা করা যায়, তাহলে আরও উৎপাদন বাড়ানো সম্ভব। তা ছাড়া এই জেলার হাওরাঞ্চল মিঠাপানির মাছের জন্য বিখ্যাত। সঠিক পরিকল্পনার মাধ্যমে এই মাছও বিদেশে রফতানি করে গার্মেন্টস শিল্পের মতো বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। হাওর-অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলার পনির ইতোমধ্যে দেশ-বিদেশে সুখ্যাতি অর্জন করেছে। অষ্টগ্রামের বিখ্যাত পনিরকে বিশ্বের কাছে আরও পরিচয় করার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারি।’

তারেক রহমান আরও বলেন, ‘আমার মনের একটি ইচ্ছা, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলসহ প্রতিটি এলাকায় প্রতিটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড করা। এই কার্ড হবে পরিবারের নারী সদস্য আমাদের মা ও গৃহিণীর নামে, যাতে প্রতি মাসে এ কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবার কিছুটা আর্থিক সহায়তা পায়।’

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মো. ফজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ ও ওয়ারেস আলী প্রমুখ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান