গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রা পুলিশি বাধায় পণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪৪

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন আজ। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জ ছাত্রলীগ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করে। পরে শোভাযাত্রাটি পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই গ্রেফতার এড়াতে দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়নি। সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে, এমন আশঙ্কা থেকে শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে।’

জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছাত্রদের শোভাযাত্রা করতে বাধা দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘আজ আমাদের দেশরত্ন শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে সরকারি বঙ্গবন্ধু কলেজ সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতারা আনন্দ মিছিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন। তখন পুলিশ প্রশাসন আমাদের বাধা দেয়, যেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে না পারি। আমরা আনন্দ মিছিল করতে গেলে তা বানচাল করতে পুলিশ আমাদের বাধা দেয়। আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এর আগে, সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার বিশ্বাস, রিয়াজুল করিম রিয়াজ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিমেল আহম্মেদ, কাজী অপু, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্যসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার সব উপজেলায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি