প্রধান উপদেষ্টা বললেন আন্দোলন ছিল পরিকল্পিত, আমি কোনও মন্তব্য করবো না: জামায়াত আমির

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩

দায়িত্ব পালনকালে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গ্রামের বাড়ি টাঙ্গাইলে এসেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডা. শফিকুর রহমান তানজিমের বাড়ি টাঙ্গাইল শহরের করের বেতকায় যান। পরে তার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

দোয়া শেষে জামায়াতের আমির বলেন, ‘এই বাড়িতে এসে তানজিম সম্পর্কে তার মায়ের মুখ থেকে মন ভরে কথা শুনেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ তায়ালার এক বিশাল নেয়ামত ছিলেন তিনি। ছোটবেলা থেকেই মেধাবী ও চঞ্চল ছিলেন। ক্লাসে কখনও দ্বিতীয় হননি।’

তিনি বলেন, ‘দেশের জন্য জীবন দেওয়া সবার সৌভাগ্য হয় না। তার মা-বাবাকে এরকম একটা সন্তান দিয়ে ধন্য করেছেন আল্লাহ। আমরা এখানে তাদের গর্বিত করতে আসিনি, এসেছি গর্বিত হতে।এরকম বাবার কপালে চুমু দেওয়া আমার জন্য সৌভাগ্যের। আমি সম্মান দেখানোর জায়গা থেকে এখানে এসেছি। এলাকার মানুষের প্রতি আমার অনুরোধ, আপনারা তাদের (বাবা-মা) বুকটা ভরে রাখবেন। আপনারা তাদের খোঁজ-খবর নেবেন। আমরাও যতটুকু পারি পাশে থাকবো।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমেরিকায় গিয়ে বলেছেন, এই আন্দোলন ছিল পরিকল্পিত। আমি উনার বক্তব্যের ব্যাপারে মন্তব্য করবো না। আমার নিজস্ব মূল্যায়নটা শুধু বলবো। আমার জানামতে আন্দোলন ছিল ছাত্রদের অধিকারের। সেই অধিকারটা অন্য কিছুর নয়।’

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা জামায়াতে নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাতে দায়িত্ব পালনকালে চকোরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতের ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) নিহত হন।

/এমএস/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম