গাজীপুরে পোশাক কারখানায় ভাঙচুর, যৌথ বাহিনীর হাতে আটক ৮

গাজীপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫২

গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগে আট জনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে কোনাবাড়ী থানার আমবাগ পিএন কম্পোজিট লিমিটেড পোশাক কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়। 

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) তাইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আটককৃতরা হলেন- সজিব (২২), আলাউদ্দিন (২০), মঞ্জু (৩১), সম্রাট (২২), মোশাররফ হোসেন (২০), শাকিল (২৩), হৃদয় মন্ডল (২২) এবং মোয়াজ্জেম আলী (১৯)। আটকের পর তাদের কোনাবাড়ী থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী।

পুলিশ জানায়, সোমবার দুপুরে এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী আমবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা আমবাগ এলাকার পিএন কম্পোজিট লিমিটেড পোশাক কারখানার প্রধান ফটক ও গ্লাস ভাঙচুর করেছেন। খবর পেয়ে শিল্পপুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেন। এ সময় ভাঙচুরে জড়িত থাকায় বহিরাগত ওই আট জনকে আটক করা হয়।

এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার ব্যবস্থাপক মনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘বিজিএমইএর নির্দেশনা অনুয়ারী শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তারপরও অযৌক্তিক দাবি জানিয়ে আন্দোলন করছেন কিছু শ্রমিক।’

পিএন কম্পোজিট লিমিটেড কারখানার ব্যবস্থাপক খালেকুজ্জামান বলেন, ‘আমরা শ্রমিকদের আগেই ছুটি দিয়ে দিয়েছি। পাশের একটি কারখানার শ্রমিকরা এসে আমাদের কারখানায় ভাঙচুর চালায়।’

/এএম/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি