বাসচাপায় যুবক নিহত, তিনটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

গাজীপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ০০:০৮আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০০:০৮

গাজীপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা তিনটি বাসে আগুন দিয়েছে। বুধবার (০২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভোগড়া এলাকায় (কলম্বিয়া পোশাক কারখানার সামনে) এ দুর্ঘটনা ঘটে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির বলাকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গেলে কপালের সামনের অংশ ফেটে মগজ বেরিয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। অজ্ঞাত ওই যুবক পোশাক কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা গাজীপুর মেটোপলিটনের ট্রাফিক পুলিশের সদস্য মনির হোসেন বলেন, দুর্ঘটনার পর শতাধিক বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, শুনেছি কলম্বিয়া পোশাক কারখানার সামনে বাসচাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে আছে।

ভোগড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরিফ হোসেন বলেন, স্থানীয় লোকজন তিনটি বাসে আগুন দিয়েছেন। একটি বাস পুরোপুরি পুড়ে গেছে। অন্য দুটিতে আগুন জ্বলছে। ঘটনাস্থলে উত্তেজিত জনতার ভিড় থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এখনো পৌঁছাতে পারেনি।

/এএম/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক