স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক সন্দেহে বন্ধুকে হত্যা

গাজীপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ১০:৩০আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১০:৩০

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক সন্দেহে পোশাক শ্রমিক বন্ধু আবু সাঈদকে (২৩) হত্যার অভিযোগ উঠেছে সেলুন কর্মচারী খলিলের বিরুদ্ধে। বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের (মধ্যপাড়া) স্থানীয় মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ গ্রিন টেক্সটাইল সংলগ্ন সেলুনের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আবু সাঈদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আলমপুর (ফুলপুর) গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি মাওনা ইউনিয়নের মধ্যপাড়া এলাকার আলামিন সরকার বাবুলের বাসায় ভাড়া থেকে স্থানীয় এক্সিকিউটিভ গ্রিন টেক্সটাইলে চাকরি করতেন।

অভিযুক্ত সেলুন কর্মচারী খলিলের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

শ্রীপুর থানার এসআই রিগান মোল্লা জানান, ভুক্তভোগী আবু সাঈদ ও সেলুন কর্মচারী খলিলের সঙ্গে আগে থেকে বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব থাকায় সাঈদ প্রায়ই খলিলের বাসায় আসা যাওয়াসহ খাওয়া-দাওয়া করতো। এক পর্যায়ে বন্ধুর স্ত্রীর সঙ্গে সাঈদের প্রেমের সম্পর্ক হয়। বিষয়টি বুঝতে পেরে বন্ধুকে বুধবার রাতে স্থানীয় রায়হানের মালিকানাধীন দোতলা সেলুনে ডেকে নিয়ে সেখানে গলা কেটে হত্যা করে। ঘটনার পর থেকে খলিল পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের