দুর্গোৎসবের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জের ২১৪ মণ্ডপ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৪, ১৯:১০আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৯:১০

নারায়ণগঞ্জের মণ্ডপে মণ্ডপে চলছে বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। প্রায় সব মণ্ডপে প্রতিমা তৈরি হয়ে গেছে। এখন চলছে রঙ-তুলির আঁচড় দেওয়ার কাজ। কোনও কোনও মণ্ডপের প্রতিমা পুরোপুরি প্রস্তুত হয়েছে। মণ্ডপ তৈরি, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজও চলছে এখন। বলা যায়, প্রায় সবগুলো মণ্ডপ প্রস্তুত হয়ে গেছে। জেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, মীনাবাজার এলাকার গোপীনাথ জিউর আখড়া মন্দির, সাহাপাড়া মণ্ডপ, টানবাজার এলাকার বঙ্গবিহারী হনুমান জিউর মন্দির, গলাচিপা এলাকার রামকানাই জিউর মন্দিরে প্রতিমা তৈরি শেষে রঙ-তুলির আঁচড় দেওয়ার কাজ চলছে। পাশাপাশি মণ্ডপ তৈরি, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজও চলছে।

গোপীনাথ জিউর আখড়া মন্দিরে প্রতিমায় রঙ-তুলির আঁচড় দেওয়ার কাজ করছেন প্রাণ গোপাল পাল পানু। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। রঙের কাজও প্রায় শেষের দিকে। এ ছাড়া সাজসজ্জার জন্য শাড়িসহ জিনিসপত্র প্রস্তুত আছে। আমরা পাঁচ জন কারিগর দুই মাস ধরে কাজ করছি।  

প্রতিমা তৈরিতে ব্যবহৃত উপকরণের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিমা তৈরি করতে বাঁশ, কাঠ, খড়, তারকাঁটা, সুতা, পাট ও বিভিন্ন ধরনের মাটি এবং রঙ ব্যবহৃত হয়েছে। একটি প্রতিমা তৈরিতে প্রায় ২৫ হাজার থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা খরচ হয়। এই মন্দির ছাড়াও আরও ১৪টিতে আমার অধীনে প্রতিমা তৈরির কাজ চলছে।

টানবাজার এলাকার বঙ্গ বিহারী হনুমান জিউর মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। এ বিষয়ে কারিগর হৃদয় দাস বলেন, রঙের কাজ শেষের দিকে। এর পাশাপাশি মণ্ডপ সাজানোর কাজ চলছে। 

সাহাপাড়া পূজামণ্ডপে প্রতিমার সাজসজ্জার কাজ করছেন অর্পন দাস। তিনি বলেন, প্রতিমার ওপরে রঙের কাজ চলছে। রঙের কাজ শেষ হলে মণ্ডপ সাজানোর কাজ আছে। বলা যায়, সব কাজ প্রায় সম্পন্ন হয়েছে। 

নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস বলেন, মহানগরের আওতাধীন ৬৬টি মণ্ডপে এবার পূজা উদযাপন হবে। গত ৫ আগস্টের পরে সারা দেশে হামলা হয়েছে। তবে নারায়ণগঞ্জে কোনও মন্দিরে হামলা হয়নি। ফলে আসন্ন উৎসব ঘিরে কোনও শঙ্কা নেই।

জেলায় এবার ২১৪ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে বলে জানালেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে এখন সাজসজ্জার কাজ চলছে। ২১৪টি মণ্ডপে দুর্গাপূজা হবে। প্রতিটি মণ্ডপের কাজ শেষের দিকে। ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার কার্যক্রম শুরু হবে। ১৩ অক্টোবর দশমীর মধ্য দিয়ে উৎসব শেষ হবে। 

অপ্রীতিকর কোনও ঘটনা ঘটার শঙ্কা নেই উল্লেখ করে শিখন সরকার শিপন বলেন, দুর্গাপূজা ঘিরে বিএনপি, হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দলগুলো আমাদের সহযোগিতা করবে। তাদের স্বেচ্ছাসেবক প্রত্যেকটি মণ্ডপে থাকবেন। এ ছাড়া পুলিশ, র‌্যাব, আনসার, সেনাবাহিনীসহ গোয়েন্দা শাখার নজরদারি থাকবে। ফলে অপ্রীতিকর ঘটনার শঙ্কা নেই। কারণ ৫ আগস্টের পর এখানে মন্দিরে হামলা হয়নি। 

দুর্গাপূজা ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ থাকবে। এ ছাড়া আনসার সদস্য, র‌্যাব, সেনাবাহিনীসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কা নেই।

/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম