ধর্ষণের অভিযোগ ওঠার পর গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

গাজীপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ১৭:০৯আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৭:০৯

ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) রাতে ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। সিদ্ধান্ত অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

অভিযুক্ত ইমরান হোসেন শিশির কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের আব্দুর রশিদ মাস্টারের ছেলে।

ওই নেতার বিরুদ্ধে এক তরুণী (২৭) বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ তুলেছেন। এতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন দাবি করেন। তাকে কক্সবাজার ও ভারতে নিয়েও ধর্ষণের অভিযোগ করেন। বিষয়টি গোপন রাখতে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগী।

এই বিষয়ে অভিযুক্ত ইমরান হোসেন শিশির দাবি করেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলীয় কিছু দুষ্কৃতিকারী ওই নারীকে প্রভাবিত ও ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে বলার জন্য চাপ প্রয়োগ করে। পরে সে তার ভুল বুঝতে পেরে সে নিজেই তার ফেসবুকে আমার বিরুদ্ধে তার অভিযোগ মিথ্যা বলে স্বীকার করে। তাছাড়া আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী