রেললাইনে শুয়ে থাকা নারীকে বাঁচাতে চালকের হার্ড ব্রেক, ট্রেনের ইঞ্জিন বিকল

নরসিংদী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, ২০:৫১আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ২১:১২

নরসিংদীতে রেললাইনে শুয়ে থাকা নারীকে বাঁচাতে গিয়ে হার্ড ব্রেক ধরায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। বুধবার (১৬ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির সামনের রেললাইনে এ ঘটনা ঘটে।

এসময় আত্মহত্যার চেষ্টা করা ওই নারী বেঁচে গেলেও ইঞ্জিন বিকল থাকায় সংবাদটি লেখার সময়ও (রাত ৮ টা) ট্রেন থেমে আছে সেখানে। আত্মহত্যার চেষ্টা করা ওই নারীর নাম লতিফা বেগম (৭০)। তিনি পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানান রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন নরসিংদী রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। এ সময় রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনের এক নম্বর রেললাইন এক নারী শুয়ে থাকতে দেখে ট্রেনটি হার্ড ব্রেক করে। স্টেশনে স্টপেজ থাকায় যদিও গতিবেগ তুলনামূলক কম ছিল, তবুও ব্রেকের পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল্লাহ বলেন, ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয় প্রথমে। পারিবারিক কলহে আত্মহত্যার চেষ্টা করছিলেন বলে জানতে পেরেছি। পরে তার পরিবারের সদস্যদের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বিকল হওয়া ইঞ্জিনটি উদ্ধার করে ট্রেনটি ঢাকায় নেওয়ার চেষ্টা চলছে। স্টেশনের ভেতরে প্লাটফর্মের পাশে ট্রেন থাকায় অন্য ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি