স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ায় স্ত্রীকে হাতুড়ির আঘাতে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৪, ১৭:৩৫ আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৭:৩৫

মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার কামারখাড়া গ্রামে কিস্তির টাকা ও থানায় অভিযোগ দেওয়ার ঘটনায় পারিবারিক কলহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্ত্রী নাজমা বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কামারখাড়া গ্রামের মিজি বাড়ির আনোয়ার হোসেন তার স্ত্রী নাজমা বেগমকে দিয়ে বিভিন্ন এনজিও থেকে অনেক টাকা উত্তোলন করেন। এখন ওই সমস্ত এনজিওগুলো কিস্তির টাকা ফেরত নেওয়ার জন্য প্রতিনিয়ত তাগাদা দিতে আসেন। নাজমা তার স্বামী আনোয়ার হোসেনের কাছে টাকা চান। সে টাকা না দিয়ে বিভিন্ন টালবাহানা করে আসছিলেন।

এ নিয়ে নাজমা বেগম আনোয়ারের সঙ্গে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। গত ১৫ অক্টোবর রাতে কিস্তির টাকা নিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করে ঘাতক স্বামী আনোয়ার হোসেন। পরে গত ১৬ অক্টোবর এ নিয়ে টংগীবাড়ি থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগও করেছিলেন তিনি।

এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার দুপুরে কিস্তির টাকা দেওয়ার কথা বলে কামারখাড়া কবরস্থানের সামনে স্ত্রী নাজমা বেগমকে ডেকে নেয় ঘাতক স্বামী আনোয়ার হোসেন। পরে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে কবরস্থানে ফেলে পালিয়ে যায়।

গুরুতর আহত নাজমাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

এ বিষয়ে টংগীবাড়ি থানার ওসি মুহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক এমপি রুহী
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
ইটের আঘাতে প্রেমিকাকে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি