ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪, ১২:১৩আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১২:১৩

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের ধাক্কায় নাফ পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে উভয় বাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) সকালে মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার আসিয়া ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নাফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী নেওয়ার জন্য আসিয়া ফিলিং স্টেশনের পাশে গতি কমিয়ে থামানোর চেষ্টা করছিল। ওই সময় পেছন থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নাফ বাসটিকে ধাক্কা দেয়। এতে নাফ বাসটি উল্টে যায়। অপরদিকে সেন্টমার্টিন পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে উভয় বাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, নাফ পরিবহনের বাসটি কাঁচপুর টু চিটাগাং রোডে চলাচল করে। ঘটনার সময়ে বাসটি যাত্রী নিয়ে চিটাগাং রোডের দিকে যাচ্ছিল। আর সেন্টমার্টিন পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে সাইনবোর্ডের দিকে যাচ্ছিল।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাড়ি সরিয়ে দিয়েছে। অনেক যাত্রী আহত হয়েছেন। তবে নির্দিষ্ট করে সংখ্যা বলা সম্ভব নয়। তবে এই ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।’

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘সেন্টমার্টিন পরিবহনের বাসটি নাফ বাসকে ধাক্কা দিয়েছে। এতে করে বাসটি উল্টে যায়। এর ফলে হতাহতের ঘটনা ঘটেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান