এতিমের ৮ লাখ ৭৬ হাজার টাকা নিয়ে পালিয়েছেন গোপালগঞ্জের আল-আমিন

গাজীপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ২০:৪৭আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ২০:৪৭

গাজীপুরের শ্রীপুরে সমাজসেবা অফিসের এতিম তহবিলের আট লাখ ৭৬ হাজার টাকা ব্যাংক থেকে তুলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই অফিসের সহায়ক আল-মামুনের বিরুদ্ধে। অভিযুক্ত এই কর্মচারী গোপালগঞ্জ জেলার বাসিন্দা।

চলতি মাসের ১৬ ও ১৭ অক্টোবর দুটি চেকের মাধ্যমে সোনালী ব্যাংক শ্রীপুর হেড কোয়ার্টার শাখা থেকে এ টাকা হাতিয়ে নেন অফিস সহায়ক আল-মামুন। এ ঘটনায় শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফারহা আক্তার সোমবার (২১ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফারহা আক্তার বলেন, আমার স্বাক্ষর নকল করে আল-মামুন দুটি চেকের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে এতিম তহবিলের আট লাখ ৭৬ হাজার টাকা তুলে নেয় আল-মামুন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

গাজীপুর সমাজসেবা অফিসের উপ-পরিচালক এস এম আনোয়ারুল আবেদীন এতিম তহবিলের টাকা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জেলা সমাজসেবা অফিস থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গাজীপুর দুঃস্থ শিশু ও পুনর্বাসন কেন্দ্রের সহকারী পরিচালক বোরহান উদ্দিনকে প্রধান করা হয়েছে।

কমিটির অপর সদস্যরা হলেন- গাজীপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন এবং জেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা জাকির হোসেন। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, টাকা উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে। যেহেতু বিষয়টি দুদকের তফসিলভুক্ত- তাই এ ঘটনায় বুধবার (২৩ অক্টোবর) আদালতে একটি প্রতারণার মামলা করা হবে। এ বিষয়ে বিভাগীয় পরিচালক বরাবর একটি পত্র দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজিব আহমেদ বলেন, তাদেরকে সার্বিক সহযোগিতা করতেছি। সমাজসেবা অফিসের নিয়ম অনুযায়ী দুদক থেকে একটি মামলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে।

অভিযুক্ত আল-মামুনের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের