ছাত্রলীগকে নিষিদ্ধ করায় শিবচরে আনন্দ মিছিল

মাদারীপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৪, ০০:০০আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০০:০২

আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগকে অন্তর্বর্তী সরকারের নির্দেশে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধের দাবি পূরণ হওয়ায় মাদারীপুরের শিবচরে আনন্দ মিছিল করেছে ছাত্রদল।

বুধবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ ও সদস্য সচিব সাইদুর রহমানের নেতৃত্ব পৌরসভার হেলিপ্যাড মোড় থেকে আনন্দ মিছিল নিয়ে সড়ক ৭১ প্রদক্ষিণ করে কলেজ মোড়ের সামনে এসে জড়ো হয়।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ‘এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’; ‘হইহই রইরই, সন্ত্রাসলীগ গেলি কই’; ‘এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

এ সময় শিবচর পৌর ছাত্রদলের আহ্বায়ক সিহাব আহমেদ, সদস্য সচিব রিয়াজ গোমস্তাসহ উপজেলা, বিভিন্ন কলেজ ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম