সকালে গ্রেফতার, বিকালে জামিন পেলেন সাবেক এমপির পিএস

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৪, ০১:০৮আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০১:০৮

টাঙ্গাইলের কালিহাতীতে ৫ আগস্টে বিজয় মিছিলে হামলা মামলার প্রধান আসাসি সাবেক সংসদ সদস্যের পিএস শান্ত ইসলাম গ্রেফতারের দিনেই জামিন পেয়েছেন। এ মামলা ছাড়াও শান্তর বিরুদ্ধে পূর্বে থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হলে বিচারক জামিন মঞ্জুর করেন। এদিন সকালে গোপন তথ্যের ভিত্তিতে কালিহাতী পৌরসভার সিলিমপুর মধ্যপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারীর পিএস শান্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় সাবেক সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারীর হয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন শান্ত। তার বিরুদ্ধে কালিহাতী উপজেলায় কিশোরগ্যাংয়ের নেতৃত্ব, মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। ৫ আগস্ট বিজয় মিছিলে হামলার অভিযোগ এনে গত ১৮ আগস্ট শান্ত ইসলামকে প্রধান আসামি করে কালিহাতী থানায় মামলা করেন হামলায় আহত শিক্ষার্থী মেহেরাব ইসলাম তারেকের বাবা মমিনুল ইসলাম। শুক্রবার সকালে শান্তকে গ্রেফতার করে আদালতে পাঠায় কালিহাতী থাকা পুলিশ। বিকালে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে তোলার পর তার জামিন মঞ্জুর করা হয়।

টাঙ্গাইল কোর্টের উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান বলেন, ‘থানা পুলিশ আসামি শান্তকে আদালতে প্রেরণ করেছে। বন্ধের দিন একজন বিচারক থাকেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আমি ও রাষ্ট্রপক্ষ থেকেও আদালতে তার জামিনের বিরোধিতা করেছিলাম। জামিন দেওয়ার বিষয়টি আদালতের বিচারকের।’

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, শান্তকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আনন্দ মিছিলে হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। এই মামলায় তিনি প্রধান আসামি ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। সে মামলাগুলোতে তিনি জামিনে আছেন। জামিনের বিষয়টি আদালতের বিষয়।’

/এএম/এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের