ক্ষমতায় বেশি দিন থাকতে চাইলে থাকুন, তবে আকাম করবেন না: সরকারকে মামুনুল হক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ১৯:২৯আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২০:০৮

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘জাতিসংঘের যে আঞ্চলিক মানবাধিকার অফিস বাংলাদেশে করবার পাঁয়তারা করছেন, আর এ জন্য যে বয়ান তৈরি করছেন- দেশের মুসলমান আর এ দেশের আলেম সমাজকে যদি এত বোকা ভাবেন, তাহলে আমি মনে করি, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। এই মানবাধিকারের নামে তাদের সারা বিশ্বজুড়ে অপকর্মের ফিরিস্তি আমাদের কাছে আছে।’

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, ‘আপনাদের কাজ দেশের আভ্যন্তরীণ সংস্কার করা। সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে ক্ষমতা বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর করুন। আপনারা ক্ষমতায় বেশি দিন থাকতে চাইলে থাকুন, তবে আকাম করবেন না। মানবাধিকারের নামে পশ্চিমা বিশ্বকে এখানে ডেকে এনে যদি মুসলমানদের ঘরে ঘরে আগুন জ্বালান, তাহলে সে আগুনে সর্বপ্রথম আপনারাই জ্বলে পুড়ে ছারখার হতে হবে। কাদিয়ানী ও তাদের অনুসারীদের অমুসলিম হিসেবে অন্তর্ভুক্ত করে তারপর ড. ইউনূসকে ক্ষমতা ছাড়তে হবে।’

রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের ‘অমুসলিম ঘোষণার’ দাবিতে বুধবার (৩০ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মহাসম্মেলনে তিনি এ কথা বলেন। জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ মাঠ প্রাঙ্গণে ওই সম্মেলন শুরু হয়।

মামুনুল হক বলেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না। এমন পশ্চিমা বিজাতীয় বিধ্বংসী সংস্কৃতি এ দেশে এলে বুক টান করে আবু সাঈদের মতো আমাদের দাঁড়িয়ে পড়তে হবে। রক্ত লাগলে সাগর পরিমাণ রক্ত দিয়ে রুখে দাঁড়াবো।’

এতে সভাপতিত্ব করছেন- খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আব্দুল হামিদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী।

সম্মেলনে যোগ দিতে বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের হাজার-হাজার মানুষ কলেজ মাঠ প্রাঙ্গণে উপস্থিত হতে শুরু করেন।

/এফআর/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী