গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ ৩ আত্মীয় গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ২১:৫১আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২১:৫১

গাজীপুরের শ্রীপুরে বসতবাড়িতে ঢুকে গৃহবধূ স্মৃতি রানি পালকে (২৪) কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের মামাশ্বশুর, মামি ও স্বামীকে আসামি করে শ্রীপুর থানায় মামলা হয়েছে। ওই মামলায় পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। নিহতের বাবা সুনীল চন্দ্র পাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যার শিকার স্মৃতি রানি পাল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের সুনীল পালের মেয়ে এবং কেওয়া পশ্চিমখণ্ড (মাওনা চৌরাস্তা) এলাকার কাব্য সরকারের স্ত্রী।

মামলায় আসামিরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমীবাজার (কামারপাড়া) এলাকার মৃত গোপাল সন্ন্যাসীর ছেলে নিহতের মামাশ্বশুর নিমাই সন্ন্যাসী (৫৫), তার স্ত্রী বেলী সরকার (৪০) এবং শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (মাওনা চৌরাস্তা) এলাকার কেশব চন্দ্র সরকারের ছেলে নিহতের স্বামী কাব্য সরকার (২৬)। তাদের গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর কুদ্দুস জানান, সোমবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে বরমীবাজার কামারপট্টি এলাকার নিমাই চন্দ্রের বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে। পরে স্মৃতি রানি পালের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে আহতাবস্থায় উদ্ধার করে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত স্মৃতি রানি পালের বাবা সুনীল পাল বলেন, ‘সোমবার রাত সাড়ে ১০টার দিকে স্মৃতির সঙ্গে কথা হয়। তার স্বামী কালীপূজা উপলক্ষ্যে রাত সাড়ে ৮টায় ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানায়। এর কিছুক্ষণ পর স্মৃতির স্বামী কাব্য আমাকে ফোনে বলে স্মৃতি অসুস্থ হয়ে গেছে। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে। পরে ওই হাসপাতালে গিয়ে স্মৃতির মরদেহ দেখতে পাই।’

মামলায় তিনি উল্লেখ করেন আমার ধারণা, আসামির মামা নিমাই সন্ন্যাসী, মামী বেলী সরকার ও স্বামী কাব্য সরকার পরস্পর যোগসাজশে ধারালো দা দিয়ে স্মৃতি রানির গলায়, ঘাড়ে ও ডান হাতের আঙুলে কুপিয়ে হত্যা করে।

প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমীবাজারের কামারপট্টি এলাকার নিমাই চন্দ্রের বাড়িতে গৃহবধূ স্মৃতি রানি পালকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

/কেএইচটি/
সম্পর্কিত
মামলায় গ্রেফতার হলেন গাজী নজরুল, এমপি পদ থাকবে কি
প্রথম স্ত্রীসহ গাজী নজরুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
সর্বশেষ খবর
বাধ্য হয়ে তেলের দাম সমন্বয় করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী 
বাধ্য হয়ে তেলের দাম সমন্বয় করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী 
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌ বাহিনী সদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌ বাহিনী সদস্যের মৃত্যু
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন
সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে