১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি পদ্মায় নিখোঁজ মাদ্রাসাছাত্র

রাজবাড়ী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, ১২:১১আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১২:১১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ডুবে জুবায়ের হাসান (১২) নামে এক মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। দীর্ঘ ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় শিশুটি। গতকাল দেড় ঘণ্টা চেষ্টা চালান ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল।

নিখোঁজ জুবায়ের রাজবাড়ী সদর উপজেলার কুটিরহাট এলাকার লাবলু শেখের ছেলে। সে দৌলতদিয়ার আঞ্জুমান-ই-কাদেরিয়া সাবিইল হাসান দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, জুবায়ের বিকালে কয়েকজন বন্ধুর সঙ্গে নদীর পাড়ে খেলতে যায়। খেলা শেষে সবাই নদীতে গোসল করতে নামে, তাদের সঙ্গে সেও নামে। সবাই গোসল করে ওপরে উঠে আসলেও জুবায়ের নদী থেকে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায়। সে সময় তার সহপাঠীরা তার হাত টেনে ধরে। কিন্তু নদীতে স্রোত থাকায় তাকে ওপরে ওঠানো সম্ভব হয়নি। একপর্যায়ে তার সহপাঠীরা তার হাত ছেড়ে দিলে সে নদীতে ডুবে যায়।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. এমরান মাহমুদ তুহিন বলেন, ‘গতকাল বুধবার বিকাল ৪টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় জুবায়ের ও তার দুই সহপাঠী গোসল করতে যায়। এ সময় হঠাৎ নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয় জুবায়ের। তাকে উদ্ধারে স্থানীয়রা নদীতে নেমে খোঁজ করলেও কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।’

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আব্দুল বাসেদ বলেন, ‘আমাদের এখানে ডুবুরি না থাকায় আরিচা ফায়ার স্টেশন থেকে ডুবুরিদল এসে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। তবে দেড় ঘণ্টা উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশুটির কোনও খোঁজ মেলেনি। পরে রাত ৮টার দিকে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়। আজ আবার ডুবুরিদল উদ্ধারকাজ শুরু করেছে। তবে নদীতে অনেক স্রোত রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি