যৌথ বাহিনী দেখে দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা চালিয়েছিলেন শ্রমিকলীগ নেতা

গাজীপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, ১৬:৪০আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৬:৪০

গাজীপুরে বাসন থানা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সোবাহানকে (৫৩) আটক করেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাঙচুরের নেতৃত্ব প্রদান এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে মহানগরীর ভোগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বাসা ও অফিস থেকে পাঁচটি রামদা, ওয়াকিটকি, ১৪টি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আব্দুস সোবহান মহানগরীর ভোগড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে এবং বাসন থানা শ্রমিকলীগের একাংশের সভাপতি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে মহানগরীর ভোগড়া এলাকায় অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় বাসার দোতলা থেকে লাফিয়ে নিচে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে পাঁচটি রামদা, ওয়াকিটকি, ১৪টি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, আটক সোবহানকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাঙচুরের নেতৃত্ব প্রদান ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের