ধর্ষণের অভিযোগে চীনা দুই নাগরিক বিমানবন্দরে গ্রেফতার, কারাগারে প্রেরণ

গাজীপুর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৪, ০২:১৭আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০২:১৭

ধর্ষণের অভিযোগে করা মামলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের দুই নাগরিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশ থেকে পালিয়ে চীনে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। আজ বুধবার (৬ নভেম্বর) বিকালে গাজীপুর মেট্রোপলিটন আদালতে তাদের হাজির করা হলে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতার দুজন হলেন ওয়াং চাও ইয়াং ওরফে আব্দুর রহমান (২৮) ও ওয়াং জাওফিং (৪৫)।

জানা গেছে, গাজীপুর নগরীর কাশিমপুর থানাধীন মোজার মিল এলাকার সাদিকুলের বাড়িতে ভাড়া থেকে ব্যবসা করতেন চীনের তিন নাগরিক ওয়াং চাও ইয়াং, ওয়াং জাওফিং ও ইয়াং জিং (৪১)। চুল দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির কারখানা রয়েছে তাদের। ওই বাড়ির পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন ঢাকার আশুলিয়ার ৪০ বছর বয়সের এক নারী। তিনি এক সন্তানের জননী। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর গত জুলাই মাসে ওই নারী চীনের নাগরিক ওয়াং চাও ইয়াং ওরফে আব্দুর রহমানকে বিয়ে করেন। বিয়ের মাসখানেক পর গত ২৩ আগস্ট রাতে স্বামীর সহায়তায় অপর দুজন তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় স্বামীসহ বিদেশি ওই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে গত ২৭ আগস্ট থানায় মামলা করেন ওই নারী। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে পালিয়ে চীনের উদ্দেশে দেশত্যাগ করার সময় ইমিগ্রেশন পুলিশ আব্দুর রহমান এবং ওয়াং জাওফিংকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে। পরে রাতেই তাদের কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জিএমপির কোর্ট ইন্সপেক্টর জাহিদুল ইসলাম জানান, বুধবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন আদালতে গ্রেফতার দুই চীনা নাগরিককে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী