না.গঞ্জ সিটি করপোরেশন ঘেরাও করে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন কর্মীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ১৯:৩৫আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৯:৩৫

বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ঘেরাও করে বিক্ষোভ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। এতে সিটি করপোরেশনের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে ভেতরে অবস্থান করছেন।

বুধবার (২০ নভেম্বর) বিকাল পৌনে ৫টা থেকে নগর ভবনের সামনে প্রায় অর্ধশতাধিক কর্মীরা অবস্থান নিয়ে এই বিক্ষোভ করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল থেকে সিটি করপোরেশনের নগর ভবনের গেটের সামনে পরিচ্ছন্নকর্মীরা অবস্থান নেয়। এ সময় তারা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সামনে বিক্ষোভ করেন। সিটি করপোরেশন ও প্রশাসনের কর্মকর্তারা তাদের সঙ্গে কয়েক দফা কথা বলে শান্ত করার চেষ্টা করেন।

না.গঞ্জ সিটি করপোরেশন ঘেরাও করে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন কর্মীরা

পরিচ্ছন্ন কর্মী হেলেনা দিলীপ মন্ডল বলেন, আমাদের মাত্র আট হাজার টাকা বেতন দেওয়া হয়। এই টাকা দিয়ে আমাদের সংসারের খরচ চালানো সম্ভব নয়। এ কারণে আজ আমরা এখানে অবস্থান নিয়েছি। আমাদের বেতন আরও আট হাজার টাকা বাড়িয়ে ১৫ হাজার টাকা করতে হবে। এখন উপরে মিটিং চলছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছি। একটু পরে নগর ভবনে মিটিং হবে। মিটিং শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি