টাকা চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ২৩:১৭আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ২৩:১৭

টাকা চুরির অপবাদ দিয়ে নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় বাবু (৫৫) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মিলন মিয়াকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড নলুয়াপাড়া এলাকার মাঠে এ ঘটনা ঘটে। নিহত বাবু ওরফে ছোট বাবু নলুয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি থাই এলুমিনিয়ামের দোকানে কাজ করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে একটি কক্ষে বসে মাদক সেবন করেন বাবু ও মিলন। পরে ওই কক্ষ থেকে মিলনের সাড়ে চার হাজার টাকা চুরি হওয়ার অভিযোগ তুলে বাবুকে চোর চোর বলে ধাওয়া দেন। এ সময় নলুয়াপাড়া মাঠে নিয়ে বাবুকে মারধর ও ইট দিয়ে আঘাত করেন মিলন। এতে গুরুতর আহত হলে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় ও অভিযুক্ত মিলন মিয়াকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা দুজন মাদকসেবী। মাদক সেবনের পরে টাকা চুরির অভিযোগে বাবুকে ধাওয়া দিয়ে পিটিয়েছেন। পরে হাসপাতালে মৃত্যু হয়েছে। অভিযুক্ত মিলনকে আটক করা হয়েছে। ময়ানতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম