রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, দুপুরে মিললো তরুণীর গলাকাটা লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৪, ১৯:৫৮আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৯:৫৮

স্বামী-স্ত্রী পরিচয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেলে ওঠার পরদিন কক্ষ থেকে এক তরুণীর (২৮) গলাকাটা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্ব) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষ জানায়, রবিবার রাত দেড়টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসস্ট্যান্ড এলাকার ওয়াসী ভবনের পাঁচতলায় রংধনু আবাসিক হোটেলের ৫২৬ নম্বর কক্ষে ওঠেন ওই তরুণ-তরুণী।

হোটেলের ম্যানেজার ওয়াসিম বলেন, ‘সোমবার বেলা ১১টার দিকে হোটেলের ৫২৬ নম্বর কক্ষটি পরিষ্কারের জন্য পরিচ্ছন্নতাকর্মী গেলে ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করলেও কোনও সাড়া-শব্দ পাওয়া যায়নি। এরপর পরিচ্ছন্নতাকর্মী বিষয়টি আমাদের জানান। দুপুর সাড়ে ১২টার দিকে অন্য চাবি দিয়ে কক্ষের দরজা খুলে দেখি ওই তরুণীর গলাকাটা পড়ে আছে। পরে বিষয়টি থানায় জানানো হয়।’

নিহত তরুণী ও স্বামী পরিচয় দেওয়া তরুণের নাম-ঠিকানা জানতে চাইলে ওয়াসিম বলেন, ‘তরুণীর নাম জানা নেই। স্বামী পরিচয় দেওয়া যুবকের নাম রুবেল হোসেন। তার বাড়ি মানিকগঞ্জ সদরের মত্ত এলাকায়। তবে তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রাখা হয়নি। ঘটনার পর থেকে রুবেল পলাতক।’

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে বিষয়টি জানলেও হোটেল কর্তৃপক্ষ বিষয়টি চেপে যায়। অবস্থা বেগতিক দেখে বিকালে সদর থানা পুলিশকে ঘটনা জানানো হয়। নিয়ম অনুযায়ী, যারা হোটেলের কক্ষ ভাড়া নেন তাদের পরিচয়পত্রসহ নাম-ঠিকানা লিপিবদ্ধ রাখা বাধ্যতামূলক। কিন্তু তা না করে কক্ষটি ভাড়া দেওয়া হয়।

বিকালে খবর পেয়ে সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানালেন সদর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার। তিনি বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই তরুণীর স্বামী পরিচয় দেওয়া তরুণ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে রুবেল হোসেনকে আটকের চেষ্টা করছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান