গাজীপুরের শ্রীপুরে

এক ঘণ্টার চেষ্টায় নিভলো ফোম-ম্যাট্রেস গুদামের আগুন

গাজীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৪, ১৩:৪৭আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৩:৪৭

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ফোম ও ম্যাট্রেসের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি বহুতল ভবনের নিচতলায় বীথি ফোম অ্যান্ড ম্যাট্রেস তৈরির গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। গুদামের মালিক জানিয়েছেন, আগুনে বেশ কয়েকটি ফোম ও ম্যাট্রেস পুড়ে গেছে। তবে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা ভবনের পেছনে থাকা ময়লা আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত সাপেক্ষে বিষয়টি জানা যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম