ছবি তোলায় সাংবাদিকের দিকে তেড়ে এলেন গ্রেফতার আ.লীগ নেতা

মাদারীপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪, ১৭:২২আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৭:২২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরের যুব উন্নয়ন অফিসের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া তাওহীদ সন্নামাত হত্যা মামলায় সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে শহরের বিসিক শিল্প এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে-কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। খবর পেয়ে মাদারীপুর সদর থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছবি তোলার সময় সাংবাদিকদের ওপর চড়াও হয়ে হামলা করার জন্য তেড়ে আসার চেষ্টা করেন এই আওয়ামী লীগ নেতা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৯ জুলাই মাদারীপুর-শরীয়তপুর সড়কের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামাত যোগ দেন। এ সময় গুলিতে নিহত হন তিনি। রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 
এই ঘটনায় মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

বাদী কামরুল হাসান বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে এসব নিয়ে কথা বলতেও মানুষ ভয় পেতেন। এখনও তাদের আচরণ পরিবর্তন হয়নি। একটি ভিডিওতে দেখলাম, কাজল কৃষ্ণ দে সাংবাদিকদের দিকে তেড়ে আসছেন মারার জন্য। বিষয়টি দুঃখজনক। সাংবাদিকরা তো ভিডিও করবেই।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সোমবার দুপুরে শহরের বিসিক শিল্প এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে-কে গ্রেফতার করা হয়েছে। তিনি তাওহীদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তেড়ে আসার বিষয়টি দুঃখজনক।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের