‘সার কারখানা তৈরি করে হাজার কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ’

নরসিংদী  প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৪, ১৮:০০ আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৮:০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘নরসিংদীর পলাশের দুটি সার কারখানা ভেঙে নতুন একটি সার কারখানা তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার।’

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে নরসিংদীর পলাশে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘স্বৈরাচারেরা বিদেশি কাপড় আমদানি করে দেশীয় কাপড়ের বাজার ও শিল্প ধ্বংস করেছে। নরসিংদীর বাবুরহাট আজ ধ্বংসের পথে। নরসিংদীর কাগজকল, তাঁতসহ অন্য শিল্প আজ মরুভূমিতে রূপান্তর হয়েছে।’ পলাশ ও নরসিংদীর পাটশিল্পের ধ্বংস নিয়েও দুঃখপ্রকাশ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ড. মাহরীন খান, দি মিলিনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন রোখসানা খন্দকার প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি