‘বাংলার মাটিতে ফ্যাসিবাদী শেখ হাসিনার ঠাঁই হবে না’

মাদারীপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৮

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনে নিহত ও আহতের পরিবারের সঙ্গে মাদারীপুরে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি।

শুক্রবার (১৩ ডিসেম্বর ) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এই মতবিনিময় সভা হয়।

সেখানে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলামিন বলেন, ‘২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার শহীদ ভাইদের জীবনের বিনিময়ে নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি। যে দেশে থাকবে না কোনও বৈষম্য। আর আমার যে ভাইয়েরা আহত হয়ে হাসপাতালে আছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা যে স্বাধীনতা পেয়েছি তা ধরে রাখতে হবে।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী পালিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই আমাদের সজাগ থাকতে হবে। এই বাংলার মাটিতে ফ্যাসিবাদী শেখ হাসিনার ঠাঁই হবে না। মাদারীপুরবাসীকে আবার বলবো, আপনার জাগ্রত থাকবেন- যেকোনও অন্যায় অত্যাচার হতে দেবো না। মানুষ-জনগণের পক্ষে কথা বলার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি।’

এ সময় আরও বক্তব্য রাখেন- মাদারীপুর বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের হাসিবুল্লাহ, জুবায়ের আহমেদ নাফি, আব্দুর রহিম, মহিবুল্লাহ, মেহেদী ইমন আহমেদ শুভ, রিয়াদ হাওলাদার, সাজন কাজী, জুবায়ের হোসেনসহ অন্যরা।

এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

/এফআর/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের