স্ত্রীর বড় বোনের মাথায় অস্ত্র ঠেকিয়ে হুমকি, পিস্তলসহ দুজন গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৭

ফরিদপুরে স্ত্রীর বড় বোনের মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দুলাভাইসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি ম্যাগজিন ও দুটি গুলিসহ বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার গভীর রাতে ফরিদপুর শহরের পূর্ব টেপা খোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- সদর উপজেলার সাদিপুর গ্রামের ফরহাদ মৃধার ছেলে ফয়সাল হোসেন (৩৭) ও দক্ষিণ টেপাখোলা এলাকার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫)। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা।

শৈলেন চাকমা বলেন, ‘বুধবার কোতোয়ালি থানায় এসে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন ফয়সালের স্ত্রী কামরুন্নাহার। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, পারিবারিক বিষয় নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বড় বোন নুরুন্নাহারের মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন ফয়সাল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়সাল ও নজরুলকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নজরুলের বাড়ির পাশ থেকে একটি ম্যাগজিন ও দুটি গুলিসহ বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের