সেই চালকের লাইসেন্সের মেয়াদ শেষ দুই বছর আগে, ছিল না ফিটনেস সনদ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ২০:৫০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যাওয়া যাত্রীবাহী বেপারী বাসের চালক মোহাম্মদ নূরুদ্দিনকে আটক করেছে র‍্যাব। ঘটনার পরপরই কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যান তিনি। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব ১০-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব সদর দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা, র‍্যাব-১০ ও র‍্যাব-১১ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজ এলাকা থেকে নূরুদ্দিনকে (২৯) আটক করেছে। তার বাড়ি ভোলার দৌলতখানের মধ্য জয়নগরে। জিজ্ঞাসাবাদে তিনি র‍্যাবকে বলেন, দুর্ঘটনার পর কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে অটোরিকশায় করে আবদুল্লাহপুরে যান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নারায়ণগঞ্জে ফুফাতো বোনের বাসায় যান। ওই বাসা থেকে তাকে আটক করে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, জিজ্ঞাসাবাদে নূরুদ্দিন র‍্যাবকে বলেছেন ১০ বছর ধরে বাস, ট্রাক, পিকআপসহ নানা ধরনের গাড়ি চালিয়ে আসছেন। তবে তার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ দুই বছর আগে শেষ হয়ে গেছে। তিনি যে বাসটি চালাচ্ছিলেন, সেটির ফিটনেস সনদ ছিল না।

প্রসঙ্গত, শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে ধাক্কা দেয় বেপারী পরিবহনের একটি বাস। এতে একই পরিবারের চার জনসহ দুটি গাড়ির ছয় আরোহী নিহত ও চার জন আহত হন। নিহতরা হলেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার (৪০), তার বড় মেয়ে ইসরাত জাহান (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তার ছেলে মো. আবদুল্লাহ (৭)।

গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশের সুপার আ ক ম আখতারুজ্জামান বসুনিয়া বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। শুধু বাসচালকের বিরুদ্ধে নয়, দুর্ঘটনায় অন্য যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধেও মামলা হবে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী