গাজীপুরে পোশাক কারখানা ও ৩ দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় দিগন্ত নামের একটি পোশাক কারখানা ও তিন দোকানে লাগা আগুন আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দোকানে লাগা অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১১টায় মহানগরীর নাওজোড় এলাকায় ছয়তলা ভবনের ওই পোশাক কারখানার ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই দিন রাত পৌনে ১২টায় একই থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন অফিসার রাজিব হোসেন জানান, দিগন্ত গার্মেন্টে ছয়তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানা কর্তৃপক্ষ তাদের নিজস্ব ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

অপরদিকে, ভোগড়া বাইপাস এলাকায় সোহেল রানা, শফিকুল ইসলাম ও হাবিবুর রহমানের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাদের বয়লার মুরগি, লাকড়ি ও কার্টনের দোকান ছিল। খবর পেয়ে মডার্ন ফায়ার স্টেশনের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তিন দোকানে অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

মডার্ন ফায়ার স্টেশন অফিসার আরও জানান, দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি