কেয়া কসমেটিকসের নিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:২০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:২০

গাজীপুর মহানগরের কেয়া কসমেটিকস লিমিটেডের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও ইয়ার্ন মিলস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে আগামী ১৫ জানুয়ারি কারখানার এসব বিভাগের শ্রমিকদের সব পাওনা পরিশোধ করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বড় ধরনের বিশৃঙ্খলার শঙ্কায় এবং জানমালের নিরাপত্তার কারণ দেখিয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।

রবিবার (২৯ ডিসেম্বর) রাতে মহানগরের কোনাবাড়ী (জরুন) এলাকার কারখানায় কেয়া কসমেটিকস লিমিটেড স্বাক্ষরিত নোটিশে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। সোমবার সকালে বিষয়টি শ্রমিকদের নজরে আসে। নোটিশে আগামী ১৫ জানুয়ারি শ্রমিকদের সব বকেয়া পরিশোধ করার ঘোষণা দিলেও সোমবার বিকাল থেকে শ্রমিকরা বেতনের দাবিতে কোনাবাড়ী (বাইমাইল) সাইনবোর্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৬ ডিসেম্বর কারখানার ভেতরে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল শ্রমিক আকস্মিকভাবে অযৌক্তিক ও বেআইনি দাবি নিয়ে অন্য শ্রমিকদের সংগঠিত করে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেন। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের জানমালের নিরাপত্তার স্বার্থে শৃঙ্খলা বজায় রেখে কাজে যোগদানের জন্য কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রত্যেক লাইনের শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মিটিং করেন এবং কাজে যোগ দিতে বারবার অনুরোধ করেন। কিন্তু শ্রমিকরা কাজে যোগদান না করে উৎপাদন ফ্লোর থেকে কার্ড পাঞ্চ করে বেরিয়ে পড়েন এবং কারখানার অন্যান্য ইউনিটের কাজ বন্ধ করে দেন।

সর্বশেষ গত রবিবার শ্রমিকরা সংগঠিত হয়ে মাইকিং করে সোমবার সকাল ৯টায় তিন শিফটের সব শ্রমিককে কারখানার মূল গেটে সংগঠিত হওয়ার আহ্বান জানান। বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা থাকার কারণে কর্তৃপক্ষ জানমালের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে সোমবার থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি হলে পরবর্তীতে কারখানা খোলার তারিখ লিখিত নোটিশের মাধ্যমে জানানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে কোনাবাড়ীর জরুন এলাকায় ওই কারখানার শ্রমিকরা নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। সোমবার সকাল থেকে শ্রমিকরা কারখানাটির সামনে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ (কোনাবাড়ী) জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তালেব বাংলা ট্রিবিউনকে বলেন, ‌গত কয়েকদিন ধরে কেয়া কসমেটিকস লিমিটেড কারখানার শ্রমিকরা নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। সোমবার বিকাল সাড়ে ৪টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় শ্রমিকরা অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। আমরা শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

এদিকে কোনাবাড়ী থানার অধীন এ বি এম ফ্যাশন লিমিটেডের (অনন্ত গ্রুপ) ছাঁটাই করা শ্রমিকরা আজও অবস্থান কর্মসূচি পালন করেছেন। পরে মালিকপক্ষের থেকে চাকরিচ্যুত শ্রমিকদের আগামীকালের মধ্যে বিজিএমইএর ‘ব্ল্যাক লিস্ট’ থেকে অপসারণের ঘোষণা দিলে এ কর্মসূচি প্রত্যাহার করে নেন শ্রমিকরা।

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি